১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে ১৮ বছর পর গ্রেফতার সাড়ে ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী

মধুখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালীতে সাড়ে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী ১৮ বছর আত্মগোপন করে থেকেও শেষ রক্ষা পেলো না। অবশেষে পুলিশের জালে ধরা পরে গ্রেফতার হলেন সাজাপ্রাপ্ত আসামী মোঃ শফিকুল ইসলাম (৬৬)। ১৩ অক্টোবর বুধবার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মধুখালী সিআর মামলা নং ৫১/০৪ এ প্রতারনা মামলায় কোর্ট তাকে ৩ বছরের সাজা দেন এবং ৫ হাজার টাকা জরিমান করেন। অনাদায়ী আরো ৬ মাসের সাজা হয় । সাজা হওয়ার পর থেকে সে আত্ম গোপনে চলে যান। সাজা গ্রেফতারী পরোয়না নং-২২/০৫ জারী ছিল তার বিরুদ্ধে।

গোপন তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর ২০২১খ্রিঃ গভীর রাতে রাজবাড়ী জেলার কালাখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামের শ্বশুর মোঃ এমদাদুল খান (বিশে খার) বাড়ী থেকে মধুখালী থানার এস .আই . মোঃ আলমগীর হোসেন মোল্যার নেতৃত্ব এস.আই. মোঃ মনিরুল ইসলাম, এ. এস.আই মোঃ দেলোয়ার ও সঙ্গীয়ফোর্স শফিকুল ইসলামকে গ্রেফতার করে মধুখালী থানায় নিয়ে আসেন। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মৃত শেখ মোকাদ্দেস হোসেনের ছেলে। ১৩ অক্টোবর বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।