১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে ৩৮৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব । বুধবার দুপুরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল টহল ডিউটি করা কালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে মধ্য আড়পাড়া গ্রামের মুদি দোকানদার মোঃ শরিফুল ইসলাম মোল্যা (৫৯) (রাহিম স্টোর) পিতাঃ মৃত আবুল কাশেম মোল্যা (গামা আবুল) এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা স্টেডিয়াম পাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ খোকন মিয়া (৪০)। এ সময় তার হেফাজত হতে ৩৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।