১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালীতে অভিযান পরিচালনা করে ৪ জন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক বিহীন ঘোরাফেরা করায় আরও একজন জরিমানা করা হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মধুখালী বাজরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পণ্যের পাটজাতমোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারা মোতাবেক মধুখালী বাজারের চাল ব্যবসায়ী স্বপন দত্ত, স্বপণ সাহা, মোঃ শফিউল আলম ও গৌর চন্দ্রকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা এবং মাস্ক না পরায় স্বপনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান চৌধুরী। সঙ্গে ছিলেন আইন শৃংখলা বাহিনী সহ প্রশাসন গন।