১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার মধুখালী উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে পতাকা উত্তোলন করে এবং র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার লাকী আক্তারের সভাপতিত্বে ও মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্যোশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, মাতৃভূমি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল ইসলাম , রুপালী সমবায় সমিতির সাথারন সম্পাদক মন্জুর হোসেন, মধুখালী প্রেসক্লাবের সিনিয়র-সহ-সভাপতি শাহজাহান হেলাল । এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আঃ মান্নান, চেয়ারম্যান, মধুখালী ইউসিসিএ লিঃ । সবশেষে সমবায় অফিসার লাকী আক্তার স্বাগতম বক্তব্য শেষে সমাপনী বক্তব্য শেষ করে অনুষ্ঠান শেষ করেন।