১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে ৬২৮ ফেনন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মধুখালী প্রতিনিধিঃ
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাঝকান্দি গ্রামীন ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে ৬২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮, সিপিসি-২। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মিঠু (২৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-চুমুরদী, থানা-ভাংগা, মোঃ নুর ইসলাম (২০), পিতা-মৃত জলিল শেখ, সাং-কানাইপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর। আটককৃতদের নিকট হতে ফেন্সিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৫টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।