মধুখালীর ইউএনও রাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও কম্বল নিয়ে বেদে পল্লীতে, এতিমখানায় এবং বিভিন্ন আশ্রায়নে

মধুখালী প্রতিনিধি : মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সোমবার রাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ তহবিলের আওতায় প্রায় অর্ধশতাধিক বেদে সম্প্রদায়ের পল্লীতে উপস্থিত হয়। এছাড়া ও তৃতীয় লিঙ্গ (হিজড়া)‘, মেগচামী সহ বেশ কয়েকটি এতিমখানা, আশ্রায়ন প্রকল্পে দুস্থদের মাঝে গিয়ে রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য চাল, ডাল, তেলসহ শুখনা খাবার ও কম্বল বিতরণ করেন।
মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী পৌরসভার মাঠে ও মেগচামী কয়েকটি এতিমখানা ও তিনটি আশ্রয়ণ প্রকল্পে বাড়িতে গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন সহ প্রমূখ।