১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালীর কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মানুষ নদী ভাঙ্গনে আতংক

মধুখালী প্রতিনিধিঃ
গড়াই ও মধুমতি নদীর পানির টানে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে যাদের নদীর কুলে বসবাস তাদের জায়গা জমি এবং ঘরবাড়ী নদীগর্ভে চলে যাচ্ছে। তাছাড়া এদের সাথে সাক্ষাৎ করে জানা যায় তারা নদীর কুলে আতংক বসবাস করছে। গতকাল বৃহস্পতিবার নদী ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায় কিছু অসহায় গরীব লোক নদীর পানির টানের সাথে সংগ্রাম করে নদীর কুলে বসবাস করছে। কারন এই সকল পরিবার গরীব এদের মাথা গুজার ঠাই এই ঠিকানা। এদের সরে যাওয়ার কোন বাড়তি কোন জমি নাই। তাই প্রতিবছর নদীর পানি বৃদ্ধি ও টানে যে ভাবে জমি ভেঙ্গে আসছে তাতে ফুলবাড়ী গ্রাম আগামী বছরে নদীর পানি বৃদ্ধি ও টানে নদী গর্ভে চলে গ্রামগুলো বিলীন হয়ে যাওয়ার উপদ্রব-এ

পরিনত হয়ে যাবে কারন রাজধরপুর ও গন্ধখালী গ্রাম বিগত দিনে জিও ব্যাগ দিয়ে নদীভাঙ্গন রোধ করা আছে । আর মাঝে ফুলবাড়ী গ্রাম এই গ্রাম ও সালামতপুর গ্রাম চরমঝুকি পূর্ণ বলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট তথা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান
বিশ্বাস (বাবু) এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তপক্ষের নিকট গ্রামবাসীর দাবী সরেজমিন পরিদর্শনে এসে এই বছর এই শুকনো মৌসুমে যদি আগামী বছর বন্যার আগে জিও ব্যাগ দিয়ে নদী বাধে তাহলে নদী ভাঙ্গন রোধ থেকে রেহাই পাওয়া সম্ভব।