২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

মধুখালীর ডুমাইন এর নিশ্চিন্তপুর গ্রামে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন সভা অনুষ্ঠিত হয়

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ৩য় পর্যায়ে প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন মধুখালী উপজেলা কৃষি অফিস বাস্তবায়নের মাধ্যমে মাদ্রাসা মাঠে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান কৃষকদের উদ্দেশ্যে কৃষকদের খেসারি ও মশুরী উন্নত জাতের ফসলের বিষয়ে পরামর্শ এবং বারি খেসারি ৪ ও বারি ৮ মশুর ফসলের বিষয়গুলো নিয়ে কৃষকদের মাঝে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষি উপসহকারি কৃষি কর্মকর্তা, প্রফুল্ল কুমার বালা, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ কিরণ সিকদার, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন প্রমুখ । সভাপতির বক্তব্য শেষে অনুষ্ঠান শেষ করা হয়।