১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীর শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীর শ্রীরামপুর কমিউনিটি গ্রæপ সদস্যদের আয়োজনে উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের গরিব-অসহায়, গর্ভবতী মুমূর্ষু রোগীদের চিকিৎসার্থে তহবিল সংগ্রহের লক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও স্বাগতিক ওয়ার্ড ইউপি সদস্য মো. আ. রাজ্জাক শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়াম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম মিয়া , উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. হান্নান মোল্যা, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, ইউপি সদস্য মো. বাদশা খান বাচ্চু, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সাত্তার শেখ, সাধারণ সম্পাদক খন্দকার মো. শাহজাহান. দাতা আ. মতিন মুন্নু, মো. সিরাজুল ইসলাম, মো. গোলাম মোস্তফা প্রমুখ। সভায় নগদসহ লক্ষাধিক টাকার তহবিল সংগ্রহ করা হয়।