১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালী আড়পাড়াতে বি,এন.পির প্রস্তুতি সভা ও লিফটের বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ও চাল ডাল, জ্বালানী তেল, গ্যাস বিদ্যুৎ, সার, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা দাবীতে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বি,এন.পির গণসমাবেশ সফল করার লক্ষে, বুধবার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন বি,এনপির উদ্যোগে, আড়পাড়া মক্তবে, এক প্রস্তুতি সভা ও লিফটের বিতরন করা হয়েছে। ইউনিয়ন বি,এন.পির আহবায়ক এহিয়া হোসাইন সভাপতিত্বে, ইফতেখারুজ্জামান নিক্য্রন পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা বি.এন.পির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল ,

মধুখালী উপজেলা বি.এন.পি. অন্যতম সদস্য মোঃ মিরাজুল ইসলাম মিল্টন, মধুখালী উপজেলা বি.এন.পি. যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক কাজী মামুন হোসেন, আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ মেজবাহ উদ্দিন, ৬নং ওয়ার্ডের মোঃ ইউনুচ আলী, ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ সেলিম মোল্যা, ২নং ওয়ার্ডের সভাপতি আজিজুর রহমান প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বি.এন,পি, এর সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ফুরাদ উপজেলা বি,এন.পির যুগ্ম সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম শরিফ , উপজেলা যুবদলের কামরুজ্জামান মিন্টু, নুরনবী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বি.এন.পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আলোচনা শেষে আড়পাড়া ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।