১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী উপজেলায় সমবায় দিবস পালন

মধুখালী প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’, ‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’ প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। পতাকা উত্তোলন পরবর্তী একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক সহ পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রত্যাবর্তন করে।

র‌্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জান মুরাদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, রুপালী ঋণদান সমবায় সমিতির সভাপতি সুখেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর রহমান মোল্যা, সমবায়ী কাজলী খাতুন, মো. ওবায়দুর রহমান সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মহিউদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে সুদ ব্যবসা পরিহার করে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহব্বান জানান।