১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া বটপাড়া দূর্গাপূজা শেষ হওয়ার পর বিদ্যুৎ লাইনের সংযোগ থাকা অবস্থায় ডেকোরেটরের তার গোছাতে গিয়ে ইব্রাহিম শেখ (২৩) নামের এক যুবক বিদ্যুৎতায়িত হয়ে মারা গেছে। শুক্রবার রাত ৮টা ২০মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটনাটি ঘটে। নিহত যুবকের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্য আড়পাড়া গ্রামের মোঃ মাসুদ শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও একটি ২বছরের মেয়ে আছে। সে কলাইকান্দা গ্রামের সরোজিত ডেকারেটর বাগাট প্রতিষ্ঠানের শ্রমিক ।


জানা যায় শুক্রবার রাতে ইব্রাহিম পূর্ব আড়পাড়া বটপাড়া দূর্গাপূজা অনুষ্টানের মূল সংযোগ থেকে লাইন বন্ধ না করে ডেকারেটরের বৈদ্যুতিক তার গোছানোর সময় তার বিদ্যুৎতায়িত হয়ে তাকে ছুড়ে ফেলে দেয়। এরপর মধুখালী হাসপাতালে নিলে তাকে জরুরী বিভাগ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন । সাথে সাথে ফরিদপুর নিলে ডাক্তার বলেন ঘটনা স্থলেই মারা গেছে।
আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা জানান, পূর্ব আড়পাড়া বটপাড়া দূর্গাপূজা শেষ হওয়ার পর বিদ্যুৎ সংযোগ থাকা ডেকারেটরের তার গোছানোর সময় বিদ্যুৎ পৃষ্টে ইব্রাহিম নামে যুবক নিহত হয়।