মধুখালী উপজেলার আড়পাড়া উইনিয়নে .জি.ডি. চাল বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (১৬-০৯-২০২১)ইং তারিখ সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে আড়পাড়া ইউনিয়নে ভি.জি.ডি. কার্ডধারী ১৩৬ (একশত ছয়ত্রিশ) জনের সেপ্টেম্বর মাসের জনপ্রতি ৩০ কেজি চাল বাবদ নগদ ২০০(দুইশত) টাকা সঞ্চয় গ্রহন
করে বিনামূল্যে বিতরন করেন প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আঃ রঊফ মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের গ্রামপুলিশের দফাদার মোঃ রহিম শেখ সহ আরো গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।