১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

মধুখালী উপজেলার আড়পাড়া, ডুমাইন এবং মেগচামী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারন ও মহিলা সদস্যদের শপথ গ্রহন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মেগচামী, ডুমাইন আড়পাড়া তিনটি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে নব-নির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। ২৫ আগস্ট বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে নির্বাচিত তিনটি ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম,

নবনির্বাচিত ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবির উদ্দিন শেখ সাব্বির প্রমুখ। ২৭ জুলাই ২০২২খ্রিঃ উপজেলার মেগচামী, ডুমাইন ও আড়পাড়া তিনটি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় । ২৭ জন সাধারন সদস্য ও ৯জন সংরক্ষিত মহিলা সদস্য অনুষ্ঠানে শপথ গ্রহন করেন।