৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলার আড়পাড়া, ডুমাইন, মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেলেন যারা

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ২৭শে জুলাই-২০২২ইং ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন মধুখালী উপজেলার আড়পাড়া, ডুমাইন এবং মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকারের দলীয় প্রতিক নৌকা মার্কায় হবে। এই নৌকার জন্য আড়পাড়া ইউনিয়নে দুইজন দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন। এরা হলে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল।

ডুমাইন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশিদ আলম মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন। মেগচামী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসান আলী খাঁন, সভাপতি মোঃ আবুুল কাসেম মৃধা, যুগ্ন ঃ সাধারন সম্পাদক মোঃ তারেক শেখ।

এর মধ্যে দলীয় সমর্থন ও ভোটারের জনপ্রিয়তা বেশী থাকায় মনোনীত বোর্ডের চুড়ান্ত বিশ্লেষনে দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেলেন আড়পাড়া ইউনিয়নে মোঃ আরমান হোসেন বাবু, ডুমাইন ইউনিয়নে মোঃ খুরশিদ আলম মাসুম এবং মেগচামী ইউনিয়নে মোঃ হাসান আলী খাঁন।