১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষনা

মধুখালী প্রতিনিধিঃ
দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ম ধাপের তফসিল ঘোষণা করেছে । আগামী ৫ই জানুয়ারী-২০২২ ইং সনে সারাদেশে ৭০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন ঘোষনা শনিবার ৯০তম মূলতবি কমিশন সভা নির্বাচন ভবনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ঘোষনা করেন ইসি সচিব হুমায়ন কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ন কবীর, যুগ্নসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। আগামী ৭ই ডিসেম্বর-২১ইং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

মনোনয়ন যাচাই-বাচাই ৯ই ডিসেম্বর-২১্। আপিল ১০ থেকে ১২ইং ডিসেম্বর-২১। আপিল নিস্পত্তি ১৩ থেকে ১৪ই ডিসেম্বর-২১। মনোনয়ন প্রত্যাহার ১৫ই ডিসেম্বর-২১। প্রতীক বরাদ্ধ ১৭ই ডিসেম্বর-২১ এবং ভোট গ্রহন ৫ই জানুয়ারী-২০২২। এই ঘোষনায় ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর, জাহাপুর, কামারখালী ও বাগাট ইউনিয়ন নির্বাচন হবে।