মধুখালী উপজেলার কামারখালীতে ৪৬তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
শ্রী কৃষ্ণের মুখসৃত বাণী “আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়” তাই নাম ভক্তের সমন্বয়ে কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ নামগন্ধ ধারন পূবর্ক ভক্তসনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপনার্থে মনের কালিমা মোচন করবার মানসে কৃষ্ণভক্ত আগমন উপলক্ষে শ্রী শ্রী বাসন্তী দেবী বিগ্রহ মন্দির ও কামারখালী বাজার সার্বজনীন রাধাকৃষ্ণ নাট মন্দিরে শ্রী হরিদাশ সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক কুমার সাহা এবং ক্যাশিয়ার শ্রী বিনয় কুমার সাহার তত্ত¡াবধানে, কামারখালীর দীন সেবক ও ভক্তবৃন্দের আয়োজনে রবিবার হইতে ৪৬তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুচী হইল ঃ ৫ই নভেম্বর রোজ শুক্রবার ভাগবত পাঠ এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন।

৩০শে অক্টোম্বর হইতে ৫ই নভেম্বর শনিবার পর্যন্ত ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকবব্র মহানাম সংকীর্তন। নামসুধা পরিবেশনায় শান্তি নিকেতন স¤প্রদায় মানিকগঞ্জ, আনন্দ মিলন স¤প্রদায় ঝিনাইদহ, শ্রীনন্দন স¤প্রদায় ঢাকা, ঠাকুর গোপাল স¤প্রদায় সাতক্ষীরা, বাবা শিবনাথ স¤প্রদায় সাতক্ষীরা, আদি গৌরাঙ্গ স¤প্রদায় যশোর । সার্বিক সহযোগীতায় হিন্দু স¤প্রদায়ের ভক্তবৃন্দসহ হিন্দু যুবসমাজ। পরিদর্শনে আছেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ^াস বাবু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, সাধারন সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলী মোল্যা প্রমুখ। আইনশৃংখলা বাহিনীতে নিয়োজিত আছেন মধুখালী থানার এস.আই. সান্টু দেব সহ ফোর্স প্রমুখ। ৫ই নভেম্বর রোজ শনিবার মহানাম সমাপনান্তে নগরকীর্তন, জলকেলী, দধিমঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভ‚র ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরন ও মহন্তবিদায় করে অনুষ্ঠান শেষ করা হবে।