১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি চাল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ভি.জি.ডি কার্ডধারী ২০২ (দুইশত দুই) জনের অক্টোম্বর মাসের ৩০কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু),

ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ.পি. সদস্যগন ও সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি, সদস্যাগন সহ বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু), গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।