১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালী উপজেলার কামারখালীতে ৪২তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

কামারখালী প্রতিনিধিঃ
শ্রীকৃষ্ণের মুখসৃত বাণী “আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়” তাই নাম ভক্তের সমন্বয়ে কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ নামগন্ধ ধারন পূবর্ক ভক্তসনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপনার্থে মনের কালিমা মোচন করবার মানসে কৃষ্ণভক্ত আগমন উপলক্ষে শ্রী শ্রী বাসন্ত দেবী বিগ্রহ মন্দির ও কামারখালী বাজার সার্বজনীন রাধাকৃষ্ণ নাট মন্দিরে শ্রী হরিদাশ সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক কুমার সাহা এবং ক্যাশিয়ার শ্রী বিনয় কুমার সাহার তত্ত্বাবধানে, কামারখালীর দীন সেবক ও ভক্তবৃন্দের আয়োজনে গত বুধবার হইতে ৪৫তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুচী হইল ঃ ১০ই নভেম্বর রোজ বুধবার ভাগবত পাঠ এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন।

১১ই নভেম্বর হইতে ১৬ই শে নভেম্বর মঙ্গলবার পর্যন্ত ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। নামসুধা পরিবেশনায় শান্তি নিকেতন সম্প্রদায় (কানাই লাল) মানিকগঞ্জ, বৃন্দাজি সম্প্রদায় (মন্টু হালদার) বরিশাল, জয় পাগল সম্প্রদায় (দেবনাথ মন্ডল) বাগেরহাট, জয় নিতাই সম্প্রদায় (দুলাল কলি) মাদারীপুর, গোবিন্দ ভক্ত সম্প্রদায় গোপালগঞ্জ, আনন্দ মিলন সম্প্রদায় (সনৎ কুমার মন্ডল) ঝিনাইদহ। সার্বিক সহযোগীতায় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দসহ হিন্দু যুবসমাজ। ১৬ই নভেম্বর রোজ মঙ্গলবার মহানাম সমাপনান্তে নগরকীর্তন, জলকেলী, দধিমঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভ‚র ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরন ও মহন্তবিদায় করে অনুষ্ঠান শেষ করা হবে।