১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

মধুখালী উপজেলার কামারখালী উদ্দীপনে যথাযোগ্য শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশ পালন

মধুখালী প্রতিনিধিঃ
দেশজুড়ে নানা কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণ করেছেন তারই ধারাবাহিকতায় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়। তাদের কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে মোনাজাত ও আলোচনা সভা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ৯টায় এই আয়োজন করা হয় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনারে।

এই শহীদ মিনারে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামারখালী-আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট মুক্তিযোদ্ধাগন নিয়ে মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া ও কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস ফুলের ডালা দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

সেখানে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট ও তার সংগঠনের নেতৃবৃন্দ। আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু সহ আরো অনেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন। এই শহীদ মিনারে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগনের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও বিভাগীয় পুরস্কার প্রাপ্ত শারমীম আখতার এবং সঞ্চালন করেন মধুখালী উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ ইনামূল হক মাহাবুব। সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র স্কুলের সভাপতি রিক্তা পারভীন ও ইউ.পি সদস্য মোঃ আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র সহ স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ। এ ছাড়া ওহি শিশু নিকেতন সহ মধুখালী উপজেলায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।