মধুখালী উপজেলার গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও পণ্য সামগ্রী বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ কর্মচারীদের (গ্রাম পুলিশ) ২০২১-২০২২ অর্থবছরে পোশাক ও পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মধুখালী উপজেলার ১১ টি ইউনিয়নের ৯৪ জন দফাদার ও মহল্লাদারদের জন্য বরাদ্দকৃত পোষাক ও পণ্য বিতরণ করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী তাদের মাঝে এসব পোষাক ও পণ্য বিতরণ করেন।
এসব পণ্যে গুলো হল খাকি রং এর ফুলপ্যান্ট-, নীল রঙের ফুলহাতা শার্ট , নীল রঙের হাফহাতা শার্ট , কাপড়ের জুতা , চামড়ার জুতা , উন্নতমানের বেল্ট , টর্চলাইট , ছাতা , রেইনকোট ও বেতের লাঠি সহ ১৩টি আইটেম । এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক বুল বুল আহম্মেদ প্রমুখ। পণ্য সামগ্রী গ্রহণ করেন দফাদার মোঃ আব্দুর রহিম ও মোঃ ইয়াকুব আলীসহ আরও অনেকে। পরিশেষে তাদেরকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আইন শৃংখলা বজায় রাখার জন্য প্রশাসনকে সহযোগীতা করার জন্য বলেন।