১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলার ডুমাইন,আড়পাড়া এবং মেগচামী ইউনিয়নের নির্বাচন ও মধুখালী পৌরসভার ৬নং কাউন্সিলার উপলক্ষে নির্বাচন আচারন বিধি ও আইন শৃংখলা সংক্রান্ত সকল প্রার্থীদের সাথে মত বিনিময় সভা।

কামারখালী প্রতিনিধিঃ
আগামী ২৭ জুলাই মধুখালী উপজেলার ডুমাইন ,আড়পাড়া , মেগচামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলার পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আচরণ বিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটায় মধুখালী উপজেলা মিলনায়তনে তিন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার অধির কুমার বিশ্বাস এর সঞ্চালনায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রার্থীর অভিযোগ সমাধান দেন ফরিদপুর জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ এ.বি এম আজমল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শামিম আরা, মধুখালী থানা তদন্ত অফিসার শফিউল আলম। এছাড়া ৩ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীসহ মহিলা সদস্য ও পুরুষ সদস্যরাও বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা ছাড়াও মধুখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নিরব বিশ্বাস সহ আরো উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিধিমালা উপস্থাপনায় ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামীম আরা।