৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালী উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মধুখালী উপজেলার ৩টি ইউনিয়নে ডুমাইন, আড়পাড়া এবং মেগচামী ইউনিয়নের নবনির্বাচিত ৩ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অতুল সরকার । অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের দ্বিতীয় বারের সফল চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত তরুন প্রজন্মের চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ, মেগচামী ইউনিয়নের দ্বিতীয় বারের সফল চেয়ারম্যান শেখ সাবির উদ্দিন সাব্বির।

শপথ গ্রহন অনুষ্টানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন চেয়ারম্যানদের শপথ বাক্যে পাঠ করানো বিষয়গুলো বাস্তবে মেনে চলে তাহলে ইউনিয়ন গুলোর উন্নতি উত্তরাত্তর বৃদ্ধি পাবে বলে জেলা প্রশাসক তিনি তার বক্তব্য উল্লেখ করেন। তিনি আরও বলেন আপনারা আজ থেকে দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল জনগনের কল্যানের জন্য করে আপনার ইউনিয়নটা একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে আশা রাখি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মুজিবুল ইসলাম, ইএএলজি ডিস্ট্রিক্ট ফ্যসিলিটেটর মনির হোসেন মজুমদার , মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউ.পি. সদস্যাগন ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।