মধুখালী উপজেলার পৌরসভা ও মেগচামী ইউনিয়নে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী পৌরসভা ও মেগচামী ইউনিয়নে দুঃস্থদের মাঝে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দানবীর আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে ঈদ বস্ত্র শাড়ি বিতরন করা হয়।

তারপক্ষ থেকে উপস্থিত থেকে বিতরন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম সহ উপজেলা থেকে মির্জা শাহারিয়া লোটাস, সাগর, রইজ শেখ, শাহিন, গোলাম রসুল, সনজয় শিকদার, বিজন দাস, জিল্লু সহ ও ইউনিয়ন পর্যায়ের আরো নেতাকর্মী বৃন্দ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুখালী পেীর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু সহ আরো পৌর কমিশনারগন। মেগচামী ইউনিয়নে উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম মৃধা,

সহ-সভাপতি মোঃ আঃ হালিম মাস্টার সহ ওয়ার্ড সভাপতি, সাধারন সম্পাদক ও ইউ.পি. সদস্যগন, কমপিউটার উদ্যেক্তা মোঃ শহিদুল ইসলাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্কিবর্গ প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ও দানবীর আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম জীবনের দীঘার্য়ু ও মঙ্গল কামনা এবং পাশাপাশি সকলের ও নিজের জীবনের জন্য সকলের নিকট দোয়া কামনা করে অনুষ্ঠান শেষ করেন।