মধুখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
শিশুদেরকে মন মননে গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরই ধারায় উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ উপজেলার উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনে ৭টি পদের জন্য মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্র্রেণীর ১৭২ জন শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। এছাড়া প্রিজাইটিং ও পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে সকলের সার্বিক সহযোগীতায় নিয়োজিত ছিলেন ওই স্কুলের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট ও পুস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার ও সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র সহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা অভিভাবক সদস্য বৃন্দ প্রমুখ।।

এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোট গ্রহণ শেষ হয়। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার-মুশফিকুর রহমান, রিটানিং অফিসার-জাইন তাহমীদ পূণ্য প্রিজাইডিং অফিসার-রায়হান মিয়া, সহকারী প্রিজাইডিং অফিসার জিসান খাঁন, জ্যোতি মিত্র, পোলিং অফিসার-আব্দুল্লাহ আল মাহিম, হালিমা খাতুন, ওয়াছিমা রহমান, মুনতাহা সিদ্দিকী, এজেন্টসহ সবধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষকরা।

ভোট প্রদান ছিলিপের দায়িত্বে ছিলেন নুসরাত জাহান চৌধুরী তানিশা সহ আরো অনেকে। বিদ্যালয়ের দায়িত্বরত নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান জানান, এ স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৬৫জন শিক্ষার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন শেষে ভোট গণনা করে ৫ম শ্রেণী থেকে অর্পিতা-ভোট ১১৯, ৪র্থ শ্রেণী থেকে সন্দীপ মিত্র ভোট-৭২, জান্নাতুল ঐশি- ভোট-৬২, আরাফাত রহমান-ভোট-৫৪ ও ৩য় শ্রেণী থেকে মুসলিমা আক্তার-ভোট-৬৭, রাইদ রহমান রাফিন-ভোট ৫৯, সুলতান মোল্যা- ভোট ৪৭ পেয়ে নির্বাচিত হয়।

এ ছাড়া উৎসবমুখর পরিবেশে কমলমতি শিশুরা আনন্দমুখর পরিবেশে পছন্দের পার্থীকে ভোট প্রদান করে। শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার লক্ষ্যে সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য মধুখালী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হয়। ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ করেন, মধুখালী রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মধুখালী প্রতিনিধি সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, ওই বিদ্যালয়ের সভাপতি রিক্তা পারভীন সহ অভিভাবক সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
