মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য -কাজী সিরাজ

মধুখালী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী-১৮০, আড়পাড়া-১৮০ এবং ডুমাইন ইউনিয়নে-১৮০ জন সহ মোট ৫৪০জন দুঃস্থদের মাঝে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দানবীর আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে বুধবার নিজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও তার সফর সঙ্গী নিয়ে শাড়ি বিতরন করা হয়। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম আসাদ, মধুখালী পৌর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু, ইউনিয়নের ইউ.পি সদস্য, কোড়কদি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রিয়াংকা খানম, আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ দবির হোসেন খাঁন, উপজেলা থেকে মির্জা শাহারিয়া লোটাস সহ ও ইউনিয়ন পর্যায়ের আরো নেতাকর্মী বৃন্দ প্রমুখ।

এ ছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, বাকি মিয়া সহ আরো অনেকে, আড়পাড়া ইউনিয়ন থেকে কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ, আড়পাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দিন জিন্নাহ, ২নং ওয়ার্ডের- সভাপতি ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেন্টু সহ আরো অনেকে এবং ডুমাইন ইউনিয়ন থেকে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন মোল্যা, সাবেক ইউ.পি. সদস্য মোঃ সৈয়দ আলী শেখ, সমাজসেবক মোঃ মিজানুর রহমান সহ আরো অনেকে । পরিশেষে প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জীবনের দীঘার্য়ু ও মঙ্গল কামনা করেন এবং পাশাপাশি নিজের জীবনের জন্য সকলের নিকট দোয়া কামনা করে অনুষ্ঠান শেষ করেন।
