মধুখালী উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন সম্পন্ন-২০২২, সদস্য পদে বিজয় মোহাম্মাদ আকরামুল করিম

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন-২০২২ এর মধুখালী উপজেলায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউ.পি. সদস্য মহিলা , পুরুষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, (পুরুষ ও মহিলা) ভাইস চেয়ারম্যান , ১টি মধুখালী পৌর সভার মেয়র, প্যালেন মেয়র ও কাউন্সিলার (পুরুষ ও মহিলা) দের ভোটগ্রহণ সোমবার ১৭ই অক্টোম্বর-২০২২ সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইভিএম মেশিন এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয় । ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে কোনরকম সহিংসতা ছাড়াই ভোট শেষ হয়।

মোট ভোটার সংখ্যা-১৫৯ টি এর মধ্যে ভোট প্রদত্ত হয়েছে ১৫৮টি । আর একটি ভোট আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর প্রদত্ত হয়নি । তিনি বর্তমান কলকাতায় চিকিৎসাধীন আছে। নির্বাচনে মধুখালী উপজেলায় হাতী মার্কায় ৭৮টি ভোট পেয়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মোহাম্মাদ আকরামুল করিম নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্ধি বীরমুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মৃধা,মার্কা তালা-৫৫, দেব প্রসাদ রায় দেবু- টিউবওয়েল মার্কা ১৯ এবং জুয়েল শরীফ মার্কা অটোরিকসা ৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন এর বিস্তারিত ফলাফল জেলা প্রতিনিধি জানাবে বলে আশা করা যায়।

শুধু মধুখালী উপজেলার মধ্যে সদস্য পুরুষ পদের নির্বাচনী ফলাফল বেসরকারী ভাবে জানানো হলো। নির্বাচন চলাকালীন সময় পরিদর্শনে ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার , পুলিশ সুপার মোঃ শাহাজাহান (পি.পি.এম সেবা) , মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, মধুখালী উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল কুমার সাহা, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার মন্ডল প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আইন শৃংখলা বাহিনীর র্যাব, পুলিশ, ডিবি, ডিএসবি, এনএস আই , সাংবাদিক, রাজনীতিবিদ এবং আনসার ও ভিডিপি বাহিনী , পোলিং অফিসার, পোলিং এজেন্ট সহ আরো অনেকে। উপজেলা প্রিজাইডিং অফিসার পবিত্র কুমার দাস বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।