১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালের সামনে মধুখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এবং উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মোঃ আঃ সালাম মিয়া’র সভাপতিত্বে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে স¤প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এবং মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলীউজ্জামান খোকন,

মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় কমিটির পলিট বুরো’র সদস্য মনোজ কুমার সাহা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ সুরাইয়া সালাম, মধুখালী উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা মোঃ আকতারুজ্জামান খোকন, মধুখালী উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ রায়, সাধারন সম্পাদক সুখেন মজুমদার, সকল ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মোঃ শাহিদুল ইসলাম জাহিদ, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তরা কুমিল্লার ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ বিরোধী ও ১৫ই আগস্টের ঘটনার সাথে জড়িতরা দেশে এ অরাজকতা সৃষ্টি করেছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা শেষে বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে থেকে উপজেলা আওয়ামীলীগের ও সকল অঙ্গ সংগঠনের মাধ্যমে শান্তি শোভাযাত্রাটি শুরু হয়ে মধুখালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুবনের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলে মধুখালী উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইউনিয়ন চেয়ারম্যানগন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ প্রমূখ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ ফোর্সদ্বয় প্রমুখ।