১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

মধুখালী উপজেলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ

রবিবার শোকাবহ ১৫ ই আগস্ট , ১৯৭৫ সালের এই দিনে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এদেশের কিছু বিপথগামী সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা,শেখ কামাল,শেখ জামাল, শেখ রাসেলসহ ১৮ জন নিষ্পাপ তাজা প্রাণকে হত্যা করেছিল। সেদিন ধানমণ্ডির ৩২ নাম্বার বাড়ির সিঁড়ি থেকে রক্ত গরিয়ে পদ্মা, মেঘনা, যমুনার পানি রক্তে লালে লাল হয়েছিল। এই ৩২ নম্বর বাড়িতে বসে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার কথা ভাবতেন, এই ৩২ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘাতকেরা সেদিন এই বাড়িতেই তার সপরিবারে হত্যা করেছে। সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা সেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান। সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার প্রশাসন বিশেষ কিছু কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ৯ ঘটিকায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তলন ৯.১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা দোয়া ও মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলার চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম, সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন  মধুখালী সার্কেল ফরিদপুর  সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  মোঃ রেজাউল হক বকু,মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন এবং উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা, যুবলীগ -ছাত্রলীগ ও সামাজিক সংগঠনের লোকজন  প্রমুখ।