১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালী উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
“ সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ অফিসের এর আয়োজনে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীম আরা এর সভাপতিত্বে ও এলএফএআই মোঃ ইমরান হোসেন ও অফিস সরকারী মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় শনিবার বেলা ১১টায় মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মধুখালী উপজেলা সমবায় অফিসের অধীনে সকল সমিতির সদস্য ও সদস্যাদের নিয়ে মধুখালী উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। প্রথমে পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সমিতির সকল সভাপতি, সাধারন সম্পাদক এবং সদস্যেদের উদ্দেশ্যে গঠনমূলক ও উন্নয়নমূলক বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা। কমিশনার মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীম আরা বলেন সমবায় শক্তিকে কাজে লাগাতে হবে এবং আমরা সকলের সার্বিক সহযোগীতায় সুখী ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়বো। মধুখালী উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান সমিতির উন্নতির লক্ষে তার স্বাগত বক্তব্যে, সমিতির সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এ ছাড়া সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন বাগাট মৈত্রী সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মুহাঃ মিজানুর রহমান সরদার, রুপালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি সুখেন মজুমদার, সৃজনী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি মোঃ ওবায়দুর রহমান । এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। আরো উপস্থিত ছিলেন মধুখালী পৌরসভা মহিলা কমিশনার মোছাঃ নাজমা বেগম, মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আবুল বাশার বাদশা সহ সমিতির সদস্য সদস্যা ও সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি সমিতির সকলকে উদ্দেশ্যে করে বলেন ঋন দান,ঋনগ্রহন এবং ক্রয়-বিক্রয় করে সমিতির উন্নয়ন বাড়াতে হবে । এই প্রত্যাশা রেখে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সমবায় সমিতির ৫০তম জাতীয় সমবায় দিবস পালন, র‌্যালী ও আলোচনা সভা শেষ করেন।