মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা

মধুখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪জুন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ জুন ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মধুখালী রেলগেটস্থ পার্টি অফিসে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভাবে ঘোষিত ৪ জুনের দেশব্যাপি বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহ-সভাপতি হাজী আ. সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মো.ওহিদুজ্জামান বাবলু, শ্রম-বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাচু, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ডুমাইন ইউনিয়ন
আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, সহ দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক মো. মোতালেব হোসেন মৃধা ও যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান মোল্যা সহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠন। প্রস্তুতি সভায় ৪ জুনের কর্মসূচী সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহিত হয়।