মধুখালী উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামকে মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ২ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক অলোকা বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি আব্দুস সালাম মিয়া, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাঈল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা নাছিমা প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পদাক নজরুল ইসলাম পাচু, ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য মো. নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা সুভাষ রায়, সহকারী অধ্যাপক মির্জা গোলাম ফারুক, যুবলীগ নেতা হারুন অর রশিদ, জাহিদ, বাবুল, রইস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুরাদবিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি।