১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী। তিনি মঙ্গলবার উপজেলার দয়ারামপুর গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

তিনি আরও বলেন এই মধুখালী উপজেলায় সরকারী ৮০টি ঘর বরাদ্ধ হয়েছে এর মধ্যে ৩০টি ঘর এই দয়ারামপুর গ্রামে হবে। এ সময় তিনি আশ্রয়ণ প্রকল্পে চলমান তৈরী ঘরের খোঁজ খবর নেন এবং তৈরী কাজে নিয়োজিত সকল কর্মচারীর সাথে কথাবাত্রা বলেন ও ঘরগুলো ভালো ভাবে তৈরী করার কথা বলেন। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা সহ আরো অনেকে।