১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের কমিটির গঠন, রেজিস্টেশন ও পরিচিতি এবং আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
দেশ থেকে “সুদ ও মাদক এবং সন্ত্রাসকে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী, আড়পাড়া, ডুমাইন, বাগাট এবং কোড়কদি ইউনিয়নের সকল প্রকার নির্মান শ্রমিকদের নিয়ে মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি কারী মোঃ ইসরাঈল হোসাইন ও সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ এর সঞ্চালনায় নির্মান শ্রমিকের সরকারী ভাবে কমিটি গঠন, রেজিষ্টেশন এবং পরিচিতি সম্পর্কে বুধবার সন্ধ্যায় কামারখালী শ্রমিক অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নির্মান শ্রমিক অফিস কামারখালী শাখার সাফল্যে সম্পর্কে এবং শ্রমিকদের উন্নতি কল্পে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন কামারখালী ইউনিয়নের বারবার সাবেক এবং বর্তমান নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান। তিনি বলেন শ্রমিকের ভবিষৎ এর তহবিল গঠন, কন্ট্র্যাক্টরদের পরামর্শ ও মিস্ত্রির প্রশিক্ষন এবং মালিকের সাথে কাজের চুক্তি করে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে শ্রমিকদের উন্নতির লক্ষে গঠনমূলক কথাবাত্রা বলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টাগের্ট। মধুখালী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোঃ সজিব হোসেন। এ ছাড়া আরো কথাবাত্রা বলেন ইলেকট্রিশিয়ান শ্রী বিকাশ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মুজিবর, বিশিষ্ঠ ব্যবসায়ী রাজু শাওন, ইলিয়াস সহ সকল ধরনের শতশত শ্রমিক বৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে কমিটির গঠন, রেজিস্টেশন এবং পরিচিতি সভা শেষে সভাপতি কারী মোঃ ইসরাঈল হোসাইন বলেন সমিতিতে ভর্তি ও কাজের সময় ইঞ্জিনিয়ারের পরামর্শ, কাজের সময় মালিকের ক্ষতি করা যাবে না এবং কাজের সময় ভালো রড ও সিমেন্ট ব্যবহার করতে হবে। সবশেষে ১১সদস্য কমিটি ঘোষনা করে সংগঠনের ৬৫০জন সহ আরও নবাগত সকল শ্রমিকের জীবনে মঙ্গল কামনা করে ও সকলের পরিচিতি এবং প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কাজ ও কাজের ন্যায্যে মূল্যে পাওয়ার লক্ষে ওয়াদা করে অনুষ্ঠান শেষ করেন।