৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,

ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর সভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিকগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা কামনায় দোয়া প্রার্থনা করে ইফতার মাহফিল শেষ করা হয় ।