১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী উপজেলা শিক্ষা অফিসার এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেনের বদলী জনিত কারনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার মধুখালী উপজেলা মালটি পারপস হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান মৃধা এবং সহকারী শিক্ষক জান্নাতুল ফৈরদোস দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, বিদায়ী সংবর্ধিত উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বোয়ালমারী শিক্ষা অফিসার আঃ আহাদ মিয়া, চার ক্লাস্টার প্রধানদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসিমা আক্তার, মধুখালী শিক্ষা অফিসের ইউ.আর.সি কে.বি এম. হাবিবুল আলম, প্রধান শিক্ষকদের মধ্যে, শারমীম আখতার, অলোকা বিশ্বাস, ওলিয়ার রহমান, কামরুল আহসান মামুন, স্বরসতী রানী সিকদার, খলিলুর রহমান, সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সোলায়মান মিয়া, শেখ আ: রহিম লিঠু, সহকারী শিক্ষকদের মধ্যে মোঃ আশিকুল আমিন, মনজুরুল ইসলাম, শেখ আব্দুল করিম, সাইফুজ্জামন প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক প্রণব বিশ্বাস, মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক শাহীন সুলতানা ও কবিতা পাঠকরেন মাহিদা পারভীন ডলি প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম, মধুখালী উপজেলা পূবালী ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার উজ্জ্বল কুমার বিশ্বাস, অধীর কুমার বিশ্বাস, মহিউদ্দীন মিয়া, সহ মধুখালী উপজেলাধীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন প্রমুখ। অনুষ্ঠানে এ সময় উপস্থিত সকলে বিদায়ী শিক্ষা অফিসারকে নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান এবং সুন্দরভাবে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।