মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুর রহমানের এর পক্ষ থেকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. সালাম ও আবাসিক চিকিৎসক ডা. কবির সরদারের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো.আতিয়ার রহমান মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাঁচু, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. ছাদেকুর রহমান, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন সহ উপজেলা আ‘লীগ ও ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।