১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালী ক্ষুদে শিল্পী সৈকতকে সংবর্ধনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের জগন্নথদী গ্রামের ক্ষুদে শিল্পী সৈকত ভৌমিককে সংবর্ধনা দিয়েছে অনুরনণ সঙ্গীত একাডেমি। মধুখালী উপজেলার মধুবনে আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে শনিবার সন্ধা ৭ টায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী একরাম হোসেন তপন, ডাঃ সুলতান আহম্মেদ, রাধা রানী ভৌমিক, শশাংক শেখর সাহা, মির্জা শাহিন, তপতী ঘোষ, শুকলা ভৌমিক, শ্যামল কুমার ভৌমিক সুমন, কপিল নাগ প্রমুখ।
ক্ষুদে শিল্পী সৈকত ভৌমিক পল্লীগীতি লোকগানে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সে ভবিষ্ৎ পল্লীগীতি লোকগানের বড় শিল্পী হতে চায়