১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী থানা পুলিশ চুরি হওয়া ১৬টি গরুর মালিককে খুঁজছে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় চুরি যাওয়া ১৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। পশুগুলোকে থানা প্রাঙ্গণে রাখা হয়েছে।এখন গরুগুলোর মালিককে খুঁজছে পুলিশ। রোববার (২ অক্টোবর) মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু গুলো উদ্ধার করা হয়। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রোববার দুপুরে মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ১৬টি গরু উদ্ধার করা হয়। গরু গুলোর মালিককে আমরা খুঁজছি। যদি কারও গরু চুরি হয়, থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন ।