১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালী পাবলিক লাইব্রেরীর কমিটি গঠন

মধুখালী  প্রতিনিধিঃ 

ফরিদপুরের মধুখালী পাবলিক লাইব্রেরীর দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে পাবলিক লাইব্রেরীর আহবায়ক কমিটির আহবায়ক ও উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমেসেদিন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছিল। (১৭ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপ-কমিটির আহবায়ক ইসমাঈল হোসেন পাবলিক লাইব্রেরীর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার। নির্বাচিত সম্পাদক মন্ডলী হলেন সহ-সভাপতি মির্জা গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম এম বাবুল আক্তার, অর্থ সম্পাদক মো. কায়েমুজ্জামান বেঞ্জু, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, প্রতিষ্ঠান উন্নয়ন সম্পাদক সৈয়দ এ টি এম মাসউদ, দপ্তর সম্পাদক রাম কোমল সাহা। সম্মানীত কার্যনির্বাহী সদস্য হলেন মো. শহিদুল ইসলাম, মো. রেজাউল হক বকু, মনোজ সাহা, অ্যাডভোকেট আলীউজ্জামান খোকন, মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, খন্দকার মোরশেদ রহমান লিমন এবং শুকলা ভৌমিক। কমিটি আগামী দুই বছরের মেয়াদে গঠিত হয়।