১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী পাবলিক লাইব্রেরীতে বই প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী পাবলিক লাইব্রেরীতে ব্যক্তিগত উদ্যোগে বই প্রদান করেছেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ’র কক্ষে বইগুলো গ্রহণ করেন মধুখালী পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক সাংবাদিক শাহ্ .ফারুক হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল আকন। এ সময় কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. বাসার সারোয়ার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক বলেন, ছাত্রজীবন থেকেই বই পড়ার প্রতি ঝোঁক ছিল এখনও আছে। লাইব্রেরীতে আসা পাঠকদের জন্য কিছু বই দিতে পেরে আমি খুশি। মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরী বলেন, লাইব্রেরীটিকে পাঠক ও জনমুখী করতে কাজ করছি । তিনি আরও বলেন সরকারিভাবে অনুদান পেতে কাজ চলছে।