১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী পৌরসভার ব্যবস্থাপনায় চাউল বিতরণ

মধুখালী পৌর সভার অধীনে দুঃস্থ অসহায় দের মাঝে চাউল বিতরন ছবি।

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী পৌরসভার ব্যবস্থাপনায় কোভিড-১৯ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া চাউল দুস্থ্য, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

মঙ্গলবার(১০ই আগষ্ট-২০২১)ইং সকাল ১০টায় চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ,পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন,কাউন্সিলর শরাফী তাওফিক হোসেন সেতু,যুবলীগ নেতা বাবুল, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার ১ হাজার ১শত ১৫ জন দুস্থ্য, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এ চাউল বিতরন করা হয়।