মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন এর ইন্দোনেশিয়া সফর

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ২২শে মে-২০২২ইং বিশেষ সফরে ইন্দোনেশিয়া গমন করেছেন। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৪.০৮.০০৬.১৪/৫১৩,তারিখ ১৬/০৫/২০২২ খ্রি. পত্র অনুযায়ী জানা যায়, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন গ্লোবাল প্লাটফর্ম ফর ডাইজেস্টার রিসক রিকডাকশন (জিপি ২০০২) এ অংশ গ্রহণের জন্য ২২শে মে থেকে ২৯ মে-২০২২ইং ৮ দিনের সফরে ইন্দোনেশিয়া অবস্থান করবেন। ইতিপূর্বে পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ইংল্যান্ড ভিয়েতনাম, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ সফর করেছেন। তিনি সফর সফল করতে পৌরবাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।