৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালী প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় মধুখালী প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক বকুর সভাপতিত্বে বার্ষিক সাধারন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


এ সময় মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.শফিউল আলম ও সহ-সভাপতি পিকু আহসান হাসিবের মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাজী মালেক সিকদার, নজরুল ইসলাম, সাধারন সম্পাদক কাজল বসু, অর্থ সম্পাদক এ্যাড. আলিউজ্জামান খোকন, আব্দুর রাজ্জাক রাজা, মতিয়ার রহমান মিঞা , সালেহীন সোয়াদ সাম্মী, মেহেদী হাসান পলাশ প্রমূখ। সভায় আগামী ২৭ নভেম্বর সাধারন সভার তারিখ নির্ধারণ করা হয়।