১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালী বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
দেশে চাল,ডাল, তেল,গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের উর্দ্ধ গতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ফরিদপুর মধুখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ ) মধুখালী পৌর সভার পাট বাজারে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বি,এনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি ইরান, যুবনেতা কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বি,এন পির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল,পৌর বি,এনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, পৌর বি,এনপির সাধারণ সম্পাদক এ্যাড গোলাম মনসুর নান্নু, উপজেলা বি,এনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলি মোল্লা, উপজেলা বি,এনপির উপদেষ্টা আঃ ছালাম বিশ্বাস। এছাড়াও আরো বক্তব্য রাখেন যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপর একটি আয়োজনে ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিকের নেতৃত্বে মধুখালী মধুবন চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মধুখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্তি ঘটে।