১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালী বি.এন.পির বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

মধুখালী ফরিদপুর ঃ
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন মধুখালী উপজেলা ও পৌর শাখা। ৭ নভেম্বর বিকার ৪ ঘটিকার সময় মেছরদিয়া মোড় দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবনেতা এস,এম. মুক্তার হোসেন মুক্তার এর পরিচালনায় সভাপতিত্ব করেন পৌর বি.এন.পির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বি.এন.পির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আন্তজার্তিক শ্রমিক নেতা ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বি,এন.পির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল, পৌর বি,এন.পির সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম মনছুর নান্নু, উপজেলা বি.এন.পির সংগঠনিক সম্পাদক হায়দার আলি মোল্যা, উপজেলা বি.এন.পির যুগ্ম সম্পাদক বাবলু কুমার রায়, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম পৌর বি,এনপি যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম সাগর, যুগ্ন সম্পাদক খন্দকার উবাইদুর রহমান সহ অনেকে। বক্তাগন ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তুলে ধরেন এবং ১২ নভেম্বর ফরিদপুরে বি,এন.পির গণসমাবেশ সফল করার লক্ষে সবাইকে অংশগ্রহন করার জন্য আহবান জানান।