মধুখালী বৈশাখী মেলার দর্শক মাতালেন মধুখালী থানা অফিসার ইনচার্জ এর শিশু কন্যা শিশু শিল্পী জারা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী বৈশাখী মেলার প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ফরিদপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ খবির উদ্দিন মোল্যা। মুক্ত মেলার দর্শক মাতালেন শিশু শিল্পী জারা। ১৩ই মে শুক্রবার মেলার ৯দিনের ৭ম দিনে রাত সাড়ে ৮টায় মধুখালী বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মেলার মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ খবির উদ্দিন মোল্যা। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর চিনিকল শ্রমজীবি সমিতির সাধারন সম্পাদক কাজল বসু,
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, মেলা অভ্যর্থনা কমিটির আহবায়ক মির্জা আকতারুজ্জামান খোকন, মেলা পরিচালনা নির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এদিন মেলার পরিচালনা পরিচালনা পরিষদের আহবায়ক মির্জা গোলাম ফারুক এর সঞ্চালনায় ও এস.এম. মনিরুজ্জামান এবং মনজুর হোসেন এর সহযোগীতায় মধুখালী সংগীত একাডেমীর সাংস্কৃতিক অনুষ্টানে পরিবেশিত হয় সংগীত ও নৃত্য। সাংস্কৃতিক অনুষ্টানের মূল আর্কষন ছিলেন শিশু শিল্পী ফারাজাবিন জারা। তার সংগীত পরিবেশনায় ভঙ্গি এবং কন্ঠ উপস্থিত দর্শকের মন মাতিয়ে তোলে এবং আরো আরো বলে চিৎকার শোনা যায় দর্শক কারীদের। এই ফারাজাবিন জারা হলো মধুখালী থানা’র চৌকষ অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর শিশু কন্যা ।