১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালী রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি :
শনিবার (০২ অক্টোবর) দুপুর ১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের নিরিবিলি পিকনিক কর্ণারে মধুখালী রিপোর্টার্স ইউনিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগাঠনিক সম্পাদক মো.সহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সাংবাদিক জুয়েল শরিফ, দেলোয়ার হোসেন, অহিদুজ্জামান, ইমামুল খন্দকার, মানিক শিকদার, সুভাষ কুমার প্রমুখ। এ সময় রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, সাংবাদিক ইমামুল হাসান রানা, আরিফ হোসেন, বিপ্রজিত বিশ্বাস, জনি, জয়ন্ত কর্মকারসহ সকাল সদস্য উপস্থিত ছিলেন।