১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান-২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের নিয়ে সোমবার মধুখালী রিপোর্টার্স অফিস কার্যালয়ে ঈদ পরবর্তী এক শুভেচ্ছা বিনিময় অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান সরদার। অনুষ্টান শুরুতে স্বাগতম ও সাংবাদিকদের উদ্যোশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান সরদার। এ ছাড়া আরো বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, জুয়েল শরীফ, মোঃ মিলন মোল্যা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, সাংবাদিক বিপ্রোজিত বিশ্বাস, মানিক শিকদার, মোঃ রফিকুল ইসলাম মিঠু, মোঃ আরিফুল ইসলাম আরিফ, উত্তম বকসী, পার্থ রায় প্রমুখ। পরিশেষে সভাপতি সকলের সাথে শুভেচছা বিনিময় করে এবং সকলের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান রেখে সকলের জীবনের মঙ্গল কামনা করে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষ করেন।