মধুমতি গর্ভে বিলীন হচ্ছে তারাপুর গ্রামের পাকা রাস্তা, বাড়ী নিয়ে আতংকে রাস্তার ধারে বসবাসকারী জনগন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের প্রধান পাকা সড়ক ঘূণিঝড় সিত্রাং ও নদীর পানির টানে মধুমতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। আবার বৃস্টি হলে নদীর পাড় পাকা রাস্তা আর থাকবে না । তাছাড়া গত প্রবল বর্ষন ঘূর্নিঝড় সিত্রাং এর আঘাতে পাকা রাস্তা, গাছপালা ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে। কোনো জনপ্রতিনিধি তাদের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেন নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষেরা।

এছাড়া হুমকির মুখে রয়েছে মসজিদ, দোকান-পাট সহ অসংখ্য বাড়ি-ঘর। স্থানীয়রা জানায়, গত প্রবল বর্ষন ঘূর্নিঝড় সিত্রাং এর আঘাতে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে অল্প সময়ের মধ্যে নদীর ধারে পাকা রাস্তা ও কয়েকটি গাছপালা নদীর ভিতর পড়ে যায়। এছাড়া তারাপুর খেওয়াঘাট মসজিদ হতে নওপাড়া বাজার পর্যন্ত পাকা রাস্তার নদীর পাশ ভাঙ্গনের আকার ধারন করেছে। নদীর ধারে রাস্তার পাড়ে মাটি নাই। মধুমতি নদীর পানির বৃদ্ধি ও টানে রাস্তা ভাঙ্গা শুরু করেছে।

তাছাড়া গত প্রবল বর্ষন ঘূর্নিঝড় সিত্রাং এর আঘাতে দুটি জায়গার রাস্তা ধসে গেছে ও ফাটল ধরেছে যে কোন সময় ভারী যান বাহন চলাচলে রাস্তা ধসে একে বারে অচল হয়ে যাওয়ার হুমকির মধ্যে আছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়। তাই নওপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য আতিয়ার রহমান শেখ ও তারাপুর গ্রামবাসীর অনুরোধে নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু’র মাধ্যমে অতি জরুরীভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙ্গনে গিয়ে ভাঙ্গন রোধে স্থায়ী বাধের ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারাপুর গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিকট দাবী করেন।